Thursday, March 26, 2026

জানলার ভাঙা কাচে সেলোটেপ, উড়ল বিমান!

Date:

Share post:

কোনও বাস বা ট্যাক্সি নয়, বিমানের জানলার কাচে সেলটেপ! ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে দিল্লিগামী স্পাইস জেটের বিমানে। বিমানে উঠেই যাত্রীরা লক্ষ্য করে‌ন জানলার কাচ ভাঙা। সেটা জোড়া রয়েছে সেলোটেপ দিয়ে। তা দেখেই অভিযোগ জানান এক যাত্রী। ঘটনায় বিমান কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হয়েছে।

হরিহরণ শঙ্করন নামে এক বিমানযাত্রী ঘটনাটি নিজের টুইটার হ্যান্ডেলে জানান। তিনি লিখেন, ৫ নভেম্বর দিল্লিগামী স্পাইসজেটের বিমানে উঠে তিনি দেখেন, তাঁর আসনের পাশের জানলার ভাঙা কাচটি সেলোটেপ দিয়ে জোড়া। যাত্রীদের নিরাপত্তা নিয়েও বিমান কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেন হরিহরণ। এর সঙ্গে বিমানের জানলার ভাঙা কাচের ছবিও পোস্ট করেন তিনি।‌ এই পোস্টের পরেই সতর্ক হয় স্পাইসজেট কর্তৃপক্ষ। তারা পালটা টুইট করে, স্পাইসজেটে নিরাপত্তা নিয়ে কোনও আপোস করা হয় না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
তবে, জানলার কাচ ভাঙা দেখেও ব্যবস্থা না নিয়ে কেন সেলোটেপ দিয়েই কাজ চালানো হল? তার কোনও সদুত্তর দিতে পারেনি স্পাইসজেট কর্তৃপক্ষ। তবে, কি এবার বিমানে চড়ে সিট বেল্ট বাঁধার পাশাপাশি জানলার কাচও দেখে নিতে হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মনে।

আরও পড়ুন-অলিম্পিকে পদক জেতাই লক্ষ্য রানিদের

 

Related articles

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...