অমিত-সম্রাটকে পাশে নিয়ে মনোনয়ন জমা নীতীশের, জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা: ক্ষুব্ধ তেজস্বী

রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই রাজ্যসভার প্রার্থী হিসেবে ভোটের জন্য বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে মনোনয়ন জমা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর সঙ্গেই মনোনয়ন জমা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিধানসভা সচিব খ্যাতি সিংহের দফতরে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। ছিলেন বিহারের ২ বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি এবং বিজয়কুমার সিং। নীতীশের রাজ্যসভায় যাওয়ার বিরোধিতা করেছেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত বিহারের জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিজেপি সবসময়ই দলিত ও ওবিসি (অনগ্রসর)-দের বিরোধিতা করেছে।“
Sponsored

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) জানান, তিনি রাজ্যসভায় যাচ্ছেন ৷ দশমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ৪ মাসের মধ্যেই এই সিদ্ধান্ত। এই খবর ছড়িয়ে পড়তেই পটনা-সহ বিহারের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। জেডিইউ কর্মী-সমর্থকদের অভিযোগ, বিহারের রাজনীতি থেকে নীতীশকে সরিয়ে ফেলতেই চক্রান্ত বিজেপির। পটনায় জেডিইউ দফতর ও নীতীশের বাড়ির সামনে রীতিমতো ধর্না-অবরোধ শুরু করেন জেডিইউ কর্মীরা। তাঁদের অভিযোগ সমর্থন করেছেন লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদবও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত বিহারের জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিজেপি সবসময়ই দলিত ও ওবিসি (অনগ্রসর)-দের বিরোধিতা করেছে। নীতীশজি মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দিলে তারা (বিজেপি) সমাজবাদীদের দুর্গে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে।“ চার মাসের মাথায় বিহারে মুখ্যমন্ত্রিত্ব বদলের ঘটনাকে মহারাষ্ট্রে জোট সরকারের ক্ষেত্রে শিবসেনা নেতা একনাথ শিন্ডেকে সরিয়ে বিজেপির দেবেন্দ্র ফডণবীসকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সঙ্গে তুলনা করে তেজস্বী বলেন, “আমি আগেই বলেছিলাম- নীতীশজিকে বর সাজিয়ে ঘোড়ায় চড়ানো হয়েছে, কিন্তু বিয়ের সাতপাক ঘোরা হচ্ছে অন্য কারও সঙ্গে।“
তবে, এই সব কথায় কর্ণাপাত না করে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করতে চলেছেন নীতীশ কুমার। এদিন, মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে অমিত শাহের সঙ্গে দেখা করে আলিঙ্গন করেন নীতীশ৷ পরে এক পাশে অমিত শাহ, আরেক পাশে সম্রাট চৌধুরীকে নিয়ে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন বিহারের মুখ্যমন্ত্রী।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
1h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
2h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
3h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
4h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
4h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
5h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
7h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
7h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
23h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
