Monday, June 22, 2026

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলল না সমাধান, রাস্তা ছেড়ে পার্কে অবস্থানে শিক্ষকরা

Date:

Share post:

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও মিলল না সমাধান। নিজেদের অবস্থানে অনড় প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকারা। বাঘাযতীন মোড় থেকে সরে পাশের সলিল চৌধুরী পার্কে অবস্থান বিক্ষোভে বসেছেন আন্দোলনকারীরা।
বুধবার, বেতনের দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে মিছিল করে যেতে চান প্রাথমিকের শিক্ষকশিক্ষিকারা। কিন্তু বাঘাযতীন মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ। সেখানে বসে পড়েন তাঁরা। একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর বাড়িতে দেখা করতে যায়। কিন্তু সেই বৈঠকেও অচলাবস্থা কাটেনি। পার্থ চট্টোপাধ্যায় জানান, রাস্তায় বসে পড়াটা কোনও পন্থা হতে পারে না। তিনি আশ্বাস দেন, আন্দোলনকারীদের দাবি সরকার শুনবে কিন্তু সেটা সঠিক জায়গায় বলতে হবে। এরপর নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকারা। সাধারণ মানুষের সমস্যার কথা মেনে তাঁরা বাঘাযতীন মোড় থেকে অবস্থান সরিয়ে নিয়ে যান পাশের সলিল চৌধুরী পার্কে। সেখানেই তাঁরা খোলা আকাশের নীচে অনির্দিষ্টকাল অবস্থান চালিয়ে যাবেন বলে জানান।

আরও পড়ুন – প্রশ্নপত্র গুজরাতিতে হলে, বাংলাতেও হতে হবে, দাবি মুখ্যমন্ত্রীর

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...