Thursday, June 18, 2026

প্রশ্নপত্র গুজরাতিতে হলে, বাংলাতেও হতে হবে, দাবি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা নিয়েও এবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আমি গুজরাতি ভাষা পছন্দ করি। তবে, কেন অন্যান্য আঞ্চলিক ভাষাগুলি উপেক্ষা করা হয়েছে? যদি গুজরাতি ভাষা সেখানে থাকে তবে বাংলা অন্যান্য আঞ্চলিক ভাষা অবশ্যই সেখানে রাখতে হবে।’

জেইই-তে ইংরেজি, হিন্দির পাশাপাশি গুজরাতিতে প্রশ্নপত্র হবে গুজরাত, দমন, দিউ সহ অন্যান্য জায়গায়। আর দেশের অন্যান্য বাকি জায়গায় প্রশ্নপত্র হবে শুধু ইংরেজি ও হিন্দিতে। এই নিয়েও সরব হয়েছেন তৃণমূল সংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, কেন ইংরেজি ও হিন্দির পাশাপাশি শুধু গুজরাতিতেই প্রশ্নপত্র হবে? সাংবিধানিক অধিকার সবার জন্য সমান। তাহলে ২০২০-র সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা, ওড়িয়া, কন্নড়, তেলুগু, তামিল, মারাঠিতেও প্রশ্নপত্র হওয়া উচিত। ভাষাগত বৈষম্য অসংবিধানিক বলেও অভিযোগ করেন তিনি। আগামী জানুয়ারি মাসের ৬ থেকে ১১ তারিখ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। কিন্তু সেখানে কেন্দ্রের এই নিয়মের বিরুদ্ধে সবর হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – মুখমন্ত্রীর বক্তব্যের অর্থ বুঝতে চাইছেন ধনকড়

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...