Thursday, March 26, 2026

বেহালায় পুকুর ভরাট! এলাকায় ছুটে গেলেন মেয়র

Date:

Share post:

বেহালার কলকাতা পুরসভার অন্তর্গত ১৩১ নম্বর ওয়ার্ডে পঞ্চানন তলা লেনে একটি জমিকে কেন্দ্র করে বিতর্ক। পুরসভার কাছে স্থানীয় বাসিন্দারা ওই জমিতে আবারও পুকুর কাটার জন্য আবেদন করে। এরপর পুরসভার পক্ষ থেকে পুকুর খনন করতে এলে অন্য একদল মানুষ তাতে বাধা দেন। এরপর সমস্ত বিষয়টি নিয়ে স্থানীয় মানুষজন মেয়রের কাছে বিষয়টি নিষ্পত্তির জন্য আবেদন করেন।

তারই ভিত্তিতে বুধবার সকালে মেয়র ফিরহাদ হাকিম বিতর্কিত জমি পরিদর্শনে আসেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। মেয়রের সঙ্গে ছিলেন রত্না চট্টোপাধ্যায়ও।  ওয়ার্ড কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে ওই এলাকাটি দেখাশুনা করেন রত্নাই।

আরও পড়ুন – মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৬০ স্কুল পড়ুয়া

স্থানীয় কিছু মানুষ আবেদন করেন, হয় পুকুরটি খনন করা হোক অথবা এখানে একটি পার্ক তৈরি করে দেওয়া হোক। যাতে কোনওভাবেই আবর্জনা ফেলে অঞ্চলের দূষণ না ছড়ায়। মেয়র স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সমস্ত বিষয়টি শুনে জানান, পুরসভার কাছে জমিটি পুকুর হিসেবে রেকর্ড আছে। যেহেতু, জমির মালিক জমিটিকে পরিষ্কার করছেন না এবং এর কারণে অঞ্চলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, তাই পুরসভার পক্ষ থেকে জমি পরিষ্কার করার ব্যবস্থা করা হবে। এবং আগামী দিনে এর সমস্ত আর্থিক খরচ জমির মালিকের উপর বর্তাবে। এছাড়া জমির মালিকানা নিয়ে হাইকোর্টে মামলা চলছে তাই পুরসভার পক্ষ থেকেও হাইকোর্টের কাছে আবেদন করা হবে জমিটির প্রকৃত অবস্থান জানার জন্য। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মেয়র।

আরও পড়ুন – সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন ডেঙ্গু আক্রান্ত মহিলা পুলিশকর্মী

Related articles

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...