Friday, June 5, 2026

ভাটপাড়া পুরসভা পুনর্দখল তৃণমূলের

Date:

Share post:

এবার উত্তর চব্বিশ পরগনার আরও একটি পুরসভায় ভাঙন। ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল। পথে ১২ জন বিজেপি কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। এই পুরসভার মোট আসন সংখ্যা ৩৫। লোকসভা নির্বাচনের পরেই এই পুরসভায় ভাঙন ধরে। অনেকেই শাসকদল ছেড়ে চলে যান বিজেপিতে। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁদের মোহভঙ্গ হয় বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ফের তাঁরা ফেরেন পুরনো শিবিরে। আগে ৫ জন তৃণমূল কাউন্সিলর ছিলেন। এখন সংখ্যাটি দাঁড়াল ১৭। ভাটপাড়া পুরসভায় এখানে একটি আসন বামেদের। আর একজন কাউন্সিলর মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ট তৃণমূলই। এছাড়াও কাঁউগাছি ও পানপুর কেউটিয়া পঞ্চায়েতে তৃণমূলের দখলে এসেছে।

আরও পড়ুন – বেহালায় পুকুর ভরাট! এলাকায় ছুটে গেলেন মেয়র

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...