Friday, April 3, 2026

কাজ বন্ধ করে দেব, রাজ্যকে বনকর্মীদের হুমকি

Date:

Share post:

একদিকে নেই নিরাপত্তা অন্যদিকে নেই ছুটি। তার সঙ্গে রয়েছে সাধারণ মানুষের মারধর। ক্ষুব্ধ বনকর্মীরা বুধবার কাজ বন্ধ করার হুমকি দিলেন। এদিন জলপাইগুড়ির অরণ্য ভবনে গরুমারা বন বিভাগের ডিএফএফও নিশা গোস্বামীর কাছে স্মারকলিপি দিয়ে তাঁরা পরিষ্কার জানালেন, পাঁচ দিন সময় দেওয়া হল কর্তৃপক্ষকে। নইলে তাঁরা কাজ বন্ধ করে দেবেন। বনকর্মী সংগঠনের সভাপতি জানিয়েছেন প্রথম অসুবিধে প্রয়োজন অনুযায়ী কর্মীসংখ্যা নেই। ফলে যেখানে চারজন থাকার কথা সেখানে একজনের কাজ চালাতে হচ্ছে। সম্ভব হচ্ছে না জন্য যথাযথ দায়িত্ব পালনের। ছুটি নিতে পারছেন না কর্মীরা। তার সঙ্গে কোনও অপ্রিয় ঘটনা ঘটলেই গ্রামবাসীদের মারধর। এক দুঃসহ অবস্থার মধ্যে বনকর্মীরা রয়েছেন। সভাপতি প্রবীর ভট্টাচার্য বলেন, অবিলম্বে সমস্যার সমাধান না করা হলে আমরা কাজ বন্ধ করে দেব।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...