Friday, June 19, 2026

আইপিএলে এবার আসতে চলেছেন অতিরিক্ত আম্পায়ার

Date:

Share post:

আগামী বছর আইপিএলে এক নতুন সংযোজন করার ভাবনা-চিন্তা করছে বিসিসিআই। নিয়োগ করা হবে অতিরিক্ত আম্পায়ার। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন বোর্ড এই ভাবনা-চিন্তাই করছে।

জানা গিয়েছে, এই অতিরিক্ত আম্পায়ার ম্যাচ চলাকালীন শুধুমাত্র নো বলের ওপর নজর রাখবেন। আম্পায়ারের ভুল ভ্রান্তি কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন সৌরভ বলে সূত্রের খবর।

চলতি বছরের শেষ হওয়া আইপিএলে নো বল নিয়ে কম বিতর্ক দেখা দেয়নি। মিলিয়ন ডলার ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছিল ক্রিকেটমহলে। তাই আইপিএলকে প্রশ্নহীন করে তোলার জন্যই এই অভিনব উদ্যোগ নিতে চলেছে বিসিসিআই।

এই অতিরিক্ত আম্পায়ার শুধু নো বল মনিটরিং করবেন বলে তাঁর নাম দেওয়া হয়েছে ‘নো বল আম্পায়ার’। মঙ্গলবার গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই অতিরিক্ত আম্পায়ার নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। প্রথমে রঞ্জি ট্রফি মতো কোনও ঘরোয়া টুর্ণামেন্টে পরীক্ষামূলকভাবে এই অতিরিক্ত আম্পায়ারকে ব্যবহার করা হবে। মাঠের আম্পায়ার এবং থার্ড আম্পায়ার সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবেন এই অতিরিক্ত বা ‘নো বল আম্পায়ার’।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...