Monday, April 6, 2026

অনড় দুপক্ষ, রাষ্ট্রপতি শাসনের দিকে মহারাষ্ট্র?

Date:

Share post:

আর হাতে মাত্র ৭২ ঘণ্টা সময়। ৯ নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এই পরিস্থিতিতে বুধবার সকালে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়ি গিয়ে দেখা করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। যাওয়ার আগে তিনি বলেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তা মারাঠি মানুষের জানাদেশের পরিপন্থী হবে।

বৈঠক শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে শরদ পাওয়ার জানিয়ে দেন, সরকার গড়ার জনাদেশ পেয়েছে শিবসেনা ও বিজেপি। তাদেরই সরকার গড়া উচিত। এনসিপি বিরোধী আসনেই বসবে বলে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেন শরদ পাওয়ার।
এদিকে, দেবেন্দ্র ফড়নবিশকে মুখমন্ত্রী করার বিষয়ে অনড় বিজেপিও। শিবসেনা নেতাদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠকেও করেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তবে, সেই বৈঠকেও রফাসূত্র বেরনোর ইঙ্গিত মেলেনি বলে খবর।

আরও পড়ুন-পোখরানে হানিট্র্যাপে ২ ভারতীয় সেনা

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...