Thursday, March 26, 2026

মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৬০ স্কুল পড়ুয়া

Date:

Share post:

মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৬০ জনেরও বেশি স্কুল পড়ুয়া। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গের একটি সরকারি প্রাইমারি স্কুলে। সূত্রের খবর, মঙ্গলবার স্কুলের টিফিন টাইমে প্রায় ১২৫ জন পড়ুয়ার মধ্যে মিড-ডে মিলের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই কয়েকজন পড়ুয়ার পেটে ব্যথা শুরু হয়। অনেক পড়ুয়া বমিও করতে শুরু করে। এরপরই তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

জানা গিয়েছে, এই ধরনের ঘটনা এই স্কুলে এই প্রথম নয় আগেও বহুবার স্কুল পড়ুয়াদের এই খাবারের সম্মুখীন হতে হয়েছে। এর আগেও জুলাই মাসেই মিড-ডে মিলের খাবারে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয় এই স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া। প্রথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে, রান্নার সময় পাত্রে টিকটিকি পড়ে গিয়ে খাবারে বিষক্রিয়ার ফলেই এই বিপর্যয় ঘটেছে। এরইমধ্যে মিড-ডে মিলের জন্য রান্না করা খাবার গুলি নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-শিবাজি পার্কে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন আদিত্য ঠাকরেই: শিবসেনা

 

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...