Friday, June 26, 2026

শিবাজি পার্কে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন আদিত্য ঠাকরেই: শিবসেনা

Date:

Share post:

মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট তেরোদিন পরেও কাটার লক্ষণ নেই। মাঝে ট্র্যাক টু আলোচনায় বিজেপি-শিবসেনার জট কাটার ফর্মূলার কথা বলা হলেও ফের বিগড়েছে পরিস্থিতি। বিশেষত বিজেপি সভাপতি অমিত শাহর মুম্বই সফর বাতিল ও দিল্লিতে বসে ফড়নবিশের সঙ্গে বৈঠক ও বিজেপির এক মন্ত্রীর রাষ্ট্রপতি শাসন জারির কথা বলার পর ক্ষিপ্ত শিবসেনা কার্যত অনমনীয় অবস্থান নিয়েছে। উদ্ধবের প্রতিনিধি ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, দিল্লির প্রদূষণ মহারাষ্ট্রে চাইনা। নতুন প্রস্তাবের কথা বলা অর্থহীন। আমাদের একলাইনের প্রস্তাব তো অনেক আগেই দেওয়া আছে। তা হল শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ দিতে হবে। সঞ্জয় রাউতের ঘোষণা, মহারাষ্ট্রে শিবসেনারই মুখ্যমন্ত্রী হবে। আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী হিসাবে শিবাজী পার্কে শপথ নেবেন। বিজেপি যদি জনাদেশ অমান্য করে রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করে তাহলে যোগ্য জবাব পাবে।

আরও পড়ুন-রাখির সঙ্গে অভিনয়ে অভিভূত শিক্ষিকা কী বলছেন?

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...