Saturday, April 11, 2026

মহাকাশে পড়ে গেলেও উঠে দাঁড়াবে রোভার যান! শক্তিগড়ের স্কুল পড়ুয়ার চমক

Date:

Share post:

একদিকে রাজ্য যখন গরু আর গরুর দেহ থেকে সোনা পাওয়ার দাবি নিয়ে উত্তাল, তখন শহরেরই আর প্রান্তে সায়েন্স সিটির বিজ্ঞান মেলায় একাদশ শ্রেণির পড়ুয়ার উদ্ভাবনী প্রতিভায় মুগ্ধ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন। শক্তিগড়ের বড়শুল সিডিপি হাই স্কুলের ছাত্র আবির ঘোষ রোভার তৈরি করে মন্ত্রীর প্রশংসা কুড়িয়ে নিল মঙ্গলবার বিজ্ঞান মেলার প্রদর্শনীতে।

কী এই রোভার? রোভার এক ধরনের রোবট। মূলত এই রোবট গাড়ি মহাকাশ অভিযানে কাজে লাগানো হয়। কিন্তু আবিরের এই রোভারের বিশেষত্ব কী? আবির জানিয়েছে, গর্তে বা উঁচু-নিচু জায়গা দিয়েও এই গাড়ি যেতে পারবে। উল্টে গেলেও সমস্যা হবে না। কারন, এর শরীরে লাগানো থাকে অতিরিক্ত পা, যেগুলোর উপর ভর করে উল্টে যাওয়া গাড়ি আবার উঠে দাঁড়াতে পারে। এর জন্য রোভারের যেমন চাকা আছে তেমনি অতিরিক্ত হিসেবে একটি হাইড্রোলিক স্ট্যান্ড রয়েছে। গর্তে পড়ে গেলে এই হাইড্রলিক স্ট্যান্ড দিয়ে আবার উঠে দাঁড়িয়ে ফের কাজ করতে শুরু করে। পুরো বিষয়টি হবে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ রিমোট কন্ট্রোলে। সম্প্রতি চন্দ্রাভিযানেও এই রোভার গাড়ি ছিল। চন্দ্রযান-২ সফলভাবে অবতরণ করতে পারলে তার ভিতর থেকে এই ধরনের রোভার গাড়ি বেরিয়ে আসত। আবিরের এই উদ্ভাবনী শক্তিতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী। তিনি তাকে উৎসাহিতও করেন। বিজ্ঞান কংগ্রেসে বিজ্ঞানীদের কঠিন আলোচনার মাঝে এই ধরণের উদ্ভাবনী শক্তি পড়ুয়াদের উৎসাহিত করবে, এবং মানুষকে বিজ্ঞানমনস্ক করে তুলবে বলে মনে করেন বিজ্ঞান কংগ্রেসের উদ্যোক্তারা।

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...