Friday, June 19, 2026

অগ্নিগর্ভ চিলি, লুঠপাট, ভাঙচুর

Date:

Share post:

টানা তিন সপ্তাহ ধরে অগ্নিগর্ভ চিলি। সরকারবিরোধী আন্দোলন। জিনিসপত্রের দাম বৃদ্ধি, ধনী-দরিদ্র্যের চরম বৈষম্য, পেনশন কমিয়ে দেওয়া, চিকিৎসার খরচ বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বেহাল দশার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন চিলির মানুষ। চিলির প্লাজা ডি ইতালিয়ায় হাজার হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভ মিছিল প্রেসিডেন্টের বাসভবন সান্তিয়াগোর ডাউনটাউনের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়, খন্ডযুদ্ধ শুরু হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। পুলিশ অফিসারদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। রাত নামলেই বাসন আর গাড়ির হর্ন বাজিয়ে প্রতিবাদে নামেন মানুষ। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমজনতা বেশকিছু দোকানপাট লুঠ করে। ভাঙচুর লুঠপাটের দরুন পাতাল রেল কার্যত বেহাল হয়ে গিয়েছে। এর মাঝেই আবার দেশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে ভূমিকম্প। প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনিয়েরার পদত্যাগের দাবিতে বিগত ২০ অক্টোবর থেকে সাধারণ মানুষ দেশজুড়ে আন্দোলনে নেমেছেন।

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...