Friday, March 27, 2026

অযোধ্যা নিয়ে সম্প্রীতি রক্ষার নির্দেশ মোদির

Date:

Share post:

অযোধ্যার রামজন্মভূমি মামলায় সুপ্রিম কোর্ট যে রায়ই দিক না কেন, দেশের সর্বত্র সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। অযোধ্যা সংলগ্ন অঞ্চল বা উত্তরপ্রদেশের কোথাও যাতে অশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার পরিস্থিতি না ঘটে তা নজর রাখতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকে এই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশাসনকে সতর্ক থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষার কথা বলেন। মোদি বলেছেন, অযোধ্যা নিয়ে জয়ের উল্লাসেরও কিছু নেই, পরাজয়ের হতাশারও প্রশ্ন ওঠে না। রায় সবাইকে মানতে হবে। উল্লেখ্য, এর আগেও অযোধ্যা রায় বেরনোর পর কোনও পক্ষকেই উগ্র প্রতিক্রিয়া না দেখানোর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, সর্বোচ্চ আদালতের রায় সবাইকে মান্য করতে হবে। দেশে সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখতে হবে।

আরও পড়ুন-মমতা-অভিষেকের প্রতিবাদের চাপে দিলীপেরও অন্য সুর

 

 

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...