Friday, June 26, 2026

মমতা-অভিষেকের প্রতিবাদের চাপে দিলীপেরও অন্য সুর

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ। আর সেই ন্যায্য প্রতিবাদের চাপে পড়ে এবার বিজেপি রাজ্য সভাপতিও বাংলা ভাষার পক্ষে সওয়াল করলেন। বলতে বাধ্য হলেন, জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্ন গুজরাটি ভাষায় হলে বাংলাতেও হওয়া উচিত। এ দাবি ন্যায্য।

জয়েন্টে আঞ্চলিক ভাষার মধ্যে গুজরাটি ভাষাকে অন্তর্ভুক্ত করায় বাংলায় উঠেছে প্রতিবাদের ঝড়। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ট্যুইটারে সরব হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রতিবাদ শিক্ষা মহলেও।বাংলা ও বাঙালির সেন্টিমেন্ট দলের বিরুদ্ধে যেতে পারে বুঝেই রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, কোনও দাবি যদি যুক্তিসঙ্গত হয় তবে আমরা তার পাশে দাঁড়াই। আমরা সস্তার রাজনীতি করি না। বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে। তাদেরই বিষয়টি ভাবতে হবে। এবং প্রয়োজনে সংশোধন করতে হবে। তবে এটা আমাদের কাজ নয়। সরকারের কাজ। তারা সিদ্ধান্ত নেবে। আমরা বাংলা ভাষার পক্ষে।

আরও পড়ুন-জয়েন্টের প্রশ্ন : সহমত সোমেন, সুজন যাচ্ছেন রাজ্যপালের কাছে

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...