Friday, June 26, 2026

জয়েন্টের প্রশ্ন : সহমত সোমেন, সুজন যাচ্ছেন রাজ্যপালের কাছে

Date:

Share post:

বাংলায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্রের দাবি এবার কংগ্রেস-সিপিএমেরও। মুখ্যমন্ত্রীর দাবির পাশে দাঁড়িয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করার আগে, ট্যুইটে প্রথম প্রতিবাদ জানিয়েছি আমি। এটা তো একটা অন্যায়, অসাংবিধানিক ব্যাপার। হঠাৎ গুজরাটি কেন? সেটা কী নরেন্দ্র মোদি, অমিত শাহর সৌজন্যে? হিন্দি-ইংরেজি পর্যন্ত ঠিক ছিল। কিন্তু গুজরাটি হলে মারাঠি, বাংলা, ওড়িয়া অন্য ভাষায় নয় কেন? এ সিদ্ধান্ত তো আঞ্চলিক দোষে দুষ্ট। আমি বাংলায় জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্রের দাবি নিয়ে কাল রাজ্যপালের কাছে যাচ্ছি।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর বক্তব্য, ঠিকই তো, বাংলায় প্রশ্ন হওয়া উচিত। আঞ্চলিক ভাষায় প্রশ্ন হলে বাংলা কেন বাদ যাবে?

আরও পড়ুন-উপ-মুখ্যমন্ত্রিত্বেই সন্তুষ্ট থাকতে হচ্ছে শিবসেনাকে!

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...