Friday, June 26, 2026

উপ-মুখ্যমন্ত্রিত্বেই সন্তুষ্ট থাকতে হচ্ছে শিবসেনাকে!

Date:

Share post:

ভাঙব তবু মচকাবনা। কিন্তু এবার বিজেপি এবং মহারাষ্ট্রের মানুষের ক্ষোভের আঁচ অনুমান করে রফায় আসার আভাস পাওয়া যাচ্ছে। মচকাতেই হচ্ছে উদ্ধব ঠাকরের দলকে।

গতকাল, বুধবার, তদারকি মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে শিবসেনা তার ইঙ্গিত দিয়েছে। আর অন্দরের কথা বিজেপির কাছে মাথা নত করে আপাতত উপ-মুখ্যমন্ত্রীর পদ নিয়েই সন্তুষ্ট থাকছে তারা। তবে মন্ত্রিসভায় আসার পরেও দফতর নিয়ে তাদের দড়ি টানাটানি চালু থাকবে। অর্থ ও স্বরাষ্ট্র দেওয়া হবে না শিবসেনাকে, সাফ জানিয়েছে বিজেপি। তবে দরাদরির পর নগরোন্নয়ন দফতর না পেলেও এই দফতরের রাষ্ট্রমন্ত্রী পেতে পারে শিবসেনা। আজ বিজেপি নেতা নিতিন গড়কড়ী নাগপুরে চলে এসেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের কাছে। সেখান থেকেই শেষ সমাধান সূত্র বেরবে বলে আশা করা হচ্ছে। শিবসেনা বুঝেছে, সরকারে না গেলে বিজেপি দলে ভাঙন ধরাবে। শনিবার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তাই আগামী ৪০ ঘন্টায় দরাদরি পর্ব শেষ করতেই হবে। সে নিয়েই আজ বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন উদ্ধব ঠাকরে। আর বিজেপির একটি দল যাচ্ছে রাজ্যপালের কাছে। সরকার গড়ার দাবি জানানো হবে বলে খবর।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...