Saturday, June 27, 2026

দিলীপের বচন মনে রেখেই গরু জামিন দিয়ে লোন নিতে হাজির কৃষক

Date:

Share post:

বর্ধমান টাউন হলে ঘোষ ও গাভী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধে সোনা আছে। সেই বচন মনে রেখেই এক কৃষক গরু নিয়ে সটান হাজির ঋণদানকারী সংস্থার অফিসে। সেখানে গিয়ে তাঁর সাফ কথা, ‘গরু নিয়ে এসেছি। এর দুধে সোনা আছে। এটিকে জামিন রেখে লোন দিন।’

ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ডানকুনিতে। ঋণদানকারী সংস্থা ‘মনপ্পুরম ফাইনান্স লিমিটেড’-এর অফিসে হাজির হয়ে এমন আজব দাবিই জানিয়েছেন এক গোপালক। তাঁর যুক্তি, ‘দিলীপ ঘোষ বলেছেন গরুর দুধে সোনা থাকে। আমার ২০টি গাই রয়েছে। দুধ বেঁচেই আমার সংসার চলে। ভাবছি এদের বদলে গোল্ড লোন নিয়ে করবার আরও বাড়াব।’ দিলীপ ঘোষের কথায় আস্থা রাখতে পারেনি ঋণদানকারী সংস্থাটি। গড়ালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ সিংয়ের দাবি, রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যের পর থেকেই বিপাকে পড়েছেন তিনি। প্রায়ই গরু নিয়ে তাঁর কাছে আসছেন গ্রামের লোকজন। সবার মুখে একই প্রশ্ন, দুধে সোনা রয়েছে, এবার গরু বন্ধক রেখে কত লোন পাওয়া যাবে?

প্রসঙ্গত, গত সোমবার বর্ধমান টাউন হলে ঘোষ ও গাভী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেখানেই গরু নিয়ে দীর্ঘ এক বক্তৃতায় নানা দিক তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, বিদেশ থেকে যেসব গরু আনা হয়েছে, তারা আদতে ‘গরু’ই নয়। তাদের দুধে কোনও গুণ নেই। ভারতীয় গরুর বৈশিষ্ট্য, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে। তার জন্য দুধের রঙ একটু হলদেটে হয়। দেশি গরুর যে কুঁজ থাকে, তা বিদেশী গরুর মধ্যে থাকে না। তাদের পিঠটা সমান অর্থাৎ মোষের মত হয়। গরুর কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে তাকে স্বর্ণনাড়ি বলে। সেখানে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। সেই কারণে গরুর দুধ হলদে হয়।

আরও পড়ুন-কালনায় বাস দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...