Friday, March 27, 2026

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল! কী বলছে আলিপুর হাওয়া অফিস?

Date:

Share post:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। যা আছড়ে পড়তে পারে রাজ্যের জেলাগুলিতে। সপ্তাহের শেষ হতে পারে বৃষ্টিপাত। মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই সর্তকতা জারি করেছে প্রশাসন। গভীর সমুদ্র থেকে তাঁদের ফিরে আসার আবেদন করা হয়েছে।

তবে হাওয়া অফিসের শেষ খবর অনুযায়ী, সমুদ্রেই শক্তি ক্ষয় করবে ঘূর্ণিঝড় বুলবুল। পশ্চিম বাংলা ও বাংলাদেশের কাছে উপকূলে এসে শক্তি ক্ষয় হবে ঘূর্ণিঝড়ের। এখনও উপকূল অতিক্রম করার কোনও সম্ভাবনা নেই। শনি ও রবিবার রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। দীঘা থেকে বকখালি, রাজ্যের সমস্ত বিনোদনমূলক স্পোর্টস নিষিদ্ধ। আজ, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ জারি করা হয়েছে। আগামীকাল, শুক্রবার থেকে সমুদ্রে যেতে মানা করা হয়েছে মৎস্যজীবীদের।

শনি ও রবি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম, নদীয়ায়।

আরও পড়ুন-ফের শহরবাসীর চোখে জল আনছে পেঁয়াজ, ১০০ টাকা ছাড়িয়েছে দিল্লিতে

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...