Saturday, April 4, 2026

প্রয়াত প্রাক্তন বাগান সচিব অঞ্জন মিত্র

Date:

Share post:

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70। বিগত 23 বছর ধরে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতা পিছু ছাড়েনি তাঁর। তাই রোগজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত বেশ কয়েকদিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার ভোর তিনটে 10 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জন মিত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মোহনবাগান সহ বাংলার ফুটবলমহলে।

জানা গিয়েছে, সকাল 11টা নাগাদ হাসপাতাল থেকে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখান থেকে বেলা বারোটা নাগাদ মোহনবাগান তাঁবুতে নিয়ে আসা হবে প্রাক্তন সচিব এর মরদেহকে। দুপুর আড়াইটে পর্যন্ত সেখানেই শায়িত থাকবেন তিনি। সেখান থেকে বেলা সাড়ে তিনটে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়ার পর সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, 1995 সালের মোহনবাগানের প্রশাসকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অঞ্জন মিত্র। প্রথমে অর্থসচিব হয়ে পা রাখেন তিনি সবুজ-মেরুন সংসারে। তারপর তাঁর হাত ধরেই আধুনিকীকরণ হয় বাগান শিবিরে। প্রাক্তন সচিবের মৃত্যুর কারণে আজ, শুক্রবার মোহনবাগানের অনুশীলন বাতিল করাও হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...