Tuesday, May 26, 2026

স্বাস্থ্য ইস্যুতে এবার রাজ্য সরকারকে তোপ রাজ্যপালের

Date:

Share post:

ফের সরকারের সমালোচনায় রাজ্যপাল। এবার স্বাস্থ্য ইস্যু। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প কেন বাংলায় আটকে দেওয়া হয়েছে, তা নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বাংলার সাংবিধানিক প্রধান। তিনি জানান, এখনও ১০০ দিন হয়নি তিনি রাজ্যপালের দায়িত্ব নিয়েছেন। এরমধ্যেই প্রায় তিন হাজার আবেদন তাঁর কাছে জমা পড়েছে। যার সবকটাই স্বাস্থ্য নিয়ে।

বাংলায় আয়ুষ্মান ভারত না হওয়ার কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিকল্পে বাংলায় ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু এসবের তোয়াক্কা না করেই রাজ্যপালের সাফ কথা, “বাংলায় সব কিছু নিয়েই রাজনীতি হয়। সব কিছুকে ছাপিয়ে গিয়েছে রাজনীতিকরণ। স্বাস্থ্যকে তা থেকে বাদ রাখাই শ্রেয়।”

এর আগে আয়ুষ্মান ভারত নিয়ে বাংলায় ভোট প্রচার করতে এসে নরেন্দ্র মোদি, অমিত শাহরাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছিলেন, সঙ্কীর্ণ রাজনীতি করতে গিয়ে রাজ্যের কোটি কোটি মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। যদিও রাজ্যপালের এই বক্তব্য নিয়ে তৃণমূলের তরফে দলগত ভাবে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Related articles

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...