Friday, June 26, 2026

গুজরাতি ভাষায় জয়েন্ট হলে যৌথ প্রতিবাদে বাম-কংগ্রেস

Date:

Share post:

গুজারাতি ভাষায় জয়েন্ট পরীক্ষা নিয়ে এবার যৌথ প্রতিবাদে বাম-কংগ্রেস। শুক্রবার বিধানসভায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, ইংরেজি ও হিন্দিভাষায় পরীক্ষা হলে আমাদের আপত্তি নেই। তবে গুজারাতি ভাষায় পরীক্ষা হলে বামদের আপত্তি রয়েছে। যাদপুরের সিপিএম বিধায়ক আরও বলেন, কোন একটি আঞ্চলিক ভাষায় জয়েন্ট পরীক্ষা হলে আপত্তি রয়েছে বামদের। যদি আঞ্চলিক ভাষায় জয়েন্ট পরীক্ষা হয়, তাহলে সব আঞ্চলিকক ভাষাতেই পরীক্ষা নিতে হবে। নাহলে দেশে আঞ্চলিকতাবাদ জন্ম নেবে বলে মনে করেন সুজন চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের এমন হঠকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গোটা রাজ্যে বাম-কংগ্রেস যৌথ প্রতিবাদের রাস্তায় হাঁটবে বলেও জানান সুজনবাবু।

অন্যদিকে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত কোনওমতেই মানবে না কংগ্রেস। যদি গুজরাতি ভাষায় জয়েন্ট পরীক্ষা নেওয়া হয়, তাহলে বাংলা কেন ব্রাত্য হবে? এই প্রশ্ন তুলেও বিজেপিকে আক্রমন করলেন আব্দুল মান্নান।

আগামী দিনে এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোট যৌথ আন্দোলন করবে বলে জানান বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...