Friday, June 26, 2026

বাংলাদেশ সীমান্তে সাংসদ দেব, মুগ্ধ বিজিবি জওয়ানরা

Date:

Share post:

অভিনেতা হিসেবে তো ঘুরে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। বান্ধবী রুক্মিণীকে নিয়েও ছুটি কাটাতে যান দেশে-বিদেশের পর্যটনকেন্দ্রে। কিন্তু এবার ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের সফরটা একেবারেই আলাদা। সংসদের প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটি নির্বাচিত কয়েকজন সাংসদকে নিয়ে দেখা করছেন সেনা জওয়ানদের সঙ্গে। নাথুলার পরে এই প্রতিনিধি দল গিয়েছে বাংলাদেশ সীমান্তে। সেই দলেই আছেন ঘাটালের তৃণমূল সাংসদ। কিন্তু সাংসদ হিসেবে নায় টলিউডের হিরোকে এত কাছে থেকে দেখে আবেগাপ্লুত বাঙালি জওয়ানরা। দেবের সঙ্গে সৌজন্য বিনিময় করে কথা বলেন তাঁরা। তবে, দেবের জনপ্রিয়তা যে কাঁটাতারের বেড়ার ওপারেও কম নয়, সেটা বোঝা গেলে বিজিবি-র জওয়ানদের উৎসাহ দেখে। দেবের সঙ্গে হাত মিলিয়ে, তাঁর সঙ্গে ছবি তুলতে রীতিমতো ঠেলাঠেলি শুরু করে দেন তাঁরা। দুই দেশের মধ্যে সম্প্রীতির বার্তা দেন দেব। জওয়ানদের আবদার মেনে হাত মিলিয়ে ছবিও তোলেন।

কঠিন পরিস্থিতিতে দেশের সীমান্ত পাহারা দিচ্ছেন জওয়ানরা। সেখানকার পরিস্থিতি, নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেও তাঁদের সুবিধা, অসুবিধার কথাও শুনছেন স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...