Monday, June 8, 2026

তফশিলি দফতরে নয়া মন্ত্রীর সম্ভাবনা রাজ্য মন্ত্রিসভায়

Date:

Share post:

সারা বছর আপনারা কী করেন? আপনারা কী জনবিচ্ছিন্ন? দলের বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার তৃণমূল ভবনে। তফশিলি জাতি-জনজাতির সমর্থন ফিরে পেতে নেতৃত্ব বদল করার ইঙ্গিত দলের। এমনও হতে পারে আগামী কয়েক দিনে তফশিলি দফতরের জন্য নয়া মন্ত্রী আসতে পারেন মন্ত্রিসভায়। সবটাই রয়েছে আলোচনায়। বৃহস্পতিবার তৃণমূলভবনে নেত্রীর সঙ্গে বৈঠক করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী প্রশান্ত কিশোর। তিনজনে তফশিলি এলাকার বিধায়কদের সঙ্গে আলাদা দীর্ঘ বৈঠকও করেন। সরকারি প্রকল্প কেন যথাযথভাবে পৌঁছচ্ছে না, সে নিয়ে তাঁরা জানতে চান। সম্প্রতি উত্তরবঙ্গ-পশ্চিমাঞ্চলে তফশিলি এলাকায় ভোট কমেছে তৃণমূলের। সেই ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী একদিকে যেমন সরকারি প্রকল্প নিয়ে প্রচারে যাবেন, এবং তা তৃণমূলে পৌঁছতে কড়া ব্যবস্থা নেবেন, তেমনি সাংগঠনিক দুর্বলতা সামাল দিয়ে মেরামত করবেন দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বাংলাদেশ সীমান্তে সাংসদ দেব, মুগ্ধ বিজিবি জওয়ানরা

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...