Monday, June 8, 2026

মহিলার তৎপরতায় এড়াল ট্রেন দুর্ঘটনা

Date:

Share post:

স্থানীয় মহিলার তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল বারাকপুর লোকাল। খড়দা স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে ৮ নম্বর লেভেল ক্রসিংয়ের কাছে আবর্জনা ফেলতে গিয়ে রেললাইনে ফাটল দেখতে পান এক মহিলা। তড়িঘড়ি তিনি বাড়িতে খবর দেন। তিনি, তাঁর মেয়ে ও পাড়ার বাসিন্দারা গামছা নিয়ে লাইনের উপর দাঁড়িয়ে পড়েন। বারাকপুর লোকালের চালক সেটি লক্ষ্য করে ট্রেন থামিয়ে দেন। খবর দেওয়া হয় খড়দহর স্টেশন মাস্টারকে। একঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ থাকে। লাইনের ফাটল মেরামত করে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন-তফশিলি দফতরে নয়া মন্ত্রীর সম্ভাবনা রাজ্য মন্ত্রিসভায়

 

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...