Thursday, June 11, 2026

রাষ্ট্রপতি শাসনই কি মহারাষ্ট্রের ভবিতব্য?

Date:

Share post:

মহারাষ্ট্রে কী রাষ্ট্রপতি শাসনই ভবিতব্য? ঘটনা যে দিকে এগোচ্ছে সেরকমই মনে হচ্ছে। মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করে গড়কড়ী জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশ। কিন্তু শিবসেনা মুখ্যমন্ত্রীত্বের দাবিতে অটল। এদিকে আগামিকাল, ৯ নভেম্বর শেষ হচ্ছে মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে সরকার গড়তে না পারলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া বিকল্প কোনও পথ থাকবে না।

ইতিমধ্যে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে আশঙ্কা করছেন শিবসেনা ভাঙাতে মরিয়া হয়ে উঠবে বিজেপি। সেই কারণে তাঁর নিজের বাসভবনের খুব কাছেই একটি হোটেলে শিবসেনা বিধায়কদের রেখেছেন। উদ্ধব এর মান ভাঙাতে আজ গড়কড়ী ফের তাঁর সঙ্গে বৈঠকে বসতে পারেন। কিন্তু শিবসেনা পরিষ্কার জানিয়ে দিয়েছে তাঁরা তাঁদের দাবি থেকে সরে আসছেন না। ফলে অচল অবস্থা। বিজেপি অবশ্য আশা করছে শপথ নেওয়ার পর সময় পাওয়া যাবে। আর সেই সময় শিবসেনার মান ভাঙানো যাবে।

আরও পড়ুন-তফশিলি দফতরে নয়া মন্ত্রীর সম্ভাবনা রাজ্য মন্ত্রিসভায়

 

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...