Tuesday, April 7, 2026

বুলবুল ঘূর্ণিঝড়ে প্রাণ গেল দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এক যুবকের

Date:

Share post:

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল যত এগিয়ে আসছে স্থলভাগের দিকে ক্রমশ তার দাপট বোঝা যাচ্ছে। গতকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেে আজ বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বুলবুলের আসল ঝাপটা গায়ে লাগতে না লাগতেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে গেল। ঘটনাটি ঘটেছে সৈয়দ আমীর আলী এভিনিউয়ের ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব , যা সিসিএফসি নামে পরিচিত, তার ভিতর। প্রতিদিনের নিয়ম মত ক্লাবের রেস্তোরাঁতে কাজ করতে আসছিলেন ট্যাংরায় বাড়ি ভাড়া নিয়ে থাকা বিহারের বাসিন্দা সোহেল শেখ(25)। ইন গেট দিয়ে ঢোকার সময় কাছেই সামনের চত্বরে থাকা একটি বড় গাছ বাতাসের ঝাপটায় পড়ে যায়। পড়তে পড়তে সেটি আঘাত করে সোহেল-এর মাথায়। গুরুতর আহত হয় সোহেল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন সেখানকার রক্ষী।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...