Wednesday, April 8, 2026

মন্দির নির্মাণই এখন তাঁদের লক্ষ্য, জানালেন ভাগবত

Date:

Share post:

বিতর্কিত অযোধ্যা জমি মামলার রায়ের পরে এখন মন্দির নির্মাণ করাই তাঁদের লক্ষ্য। শনিবার বেলা একটা নাগাদ নাগপুরে আরএসএসের সদর দফতরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন সংঘচালক মোহন ভাগবত। অযোধ্যা মামলার সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে মোহন ভাগবত বলেন, কয়েক দশক ধরে চলা এই মামলার এতদিনে উপযুক্ত নিষ্পত্তি হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে তিনি জানান, এই রায়কে কারও হার বা কারও জিত হিসেবে দেখা উচিত নয়। দেশে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছেন আরএসএস প্রধান।

শীর্ষ আদালতের নির্দেশ মতো অযোধ্যার বিতর্কিত জমিতে হবে রাম মন্দির। অযোধ্যাতে মসজিদের জন্য আলাদা জমি দেওয়া হবে। যদিও রাম মন্দির আন্দোলনের শুরু থেকেই সংঘের তরফ দাবি ছিল, মসজিদ অযোধ্যার বাইরে কোথাও নির্মাণ করতে হবে। তবে এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, অযোধ্যায় গুরুত্বপূর্ণ জায়গায় মসজিদ তৈরির জন্য জমি দিতে হবে। এই বিষয়ে সাংবাদিক বৈঠকে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি মোহন ভাগবত। তিনি জানান, মন্দির নির্মাণের জন্য কেন্দ্রকে তিনমাসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখন মন্দির নির্মাণই তাঁদের লক্ষ্য। তাঁরা সেদিকেই নজর দিতে চান।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...