Friday, June 26, 2026

আমাদের নৈতিক জয়, রাজনৈতিক ফয়দা তো হবেই : দিলীপ

Date:

Share post:

বহুদিনের বিতর্কের পর ঐতিহাসিক রায়। বিজেপির নৈতিক জয়। স্বাগত জানাচ্ছি, বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, সেইসব কর সেবকদের স্বপ্ন পূরণ হয়েছে। তাদের মধ্যে আমিও ছিলাম। নয়ের দশকের সেই আন্দোলনে। আমিও ছিলাম। তবে এই রায়ে একটা ভাতৃত্বের পরিবেশ তৈরি হয়েছে। রায় আগেও আসতে পারত। কিন্তু সুপ্রিম কোর্ট হয়তো বুঝেছে এত শক্তিশালী সরকার আগে আসেনি, যারা রায়ের পর শান্তি আর আইন-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবে।

দিলীপ বলেন, কেউ কেউ রায়ে খুশি হননি। কিন্তু দিনের শেষে কোর্টের রায়, মানতেই হবে। ৩৭০, তিন তালাক তোলার পর এবার রাম মন্দির। আমরা কথা দিয়েছিলাম, করেছি। এতে যদি আমাদের রাজনৈতিক লাভ হয় হবে। তবে কোর্টের বাইরে সমাধান হলে ভালই হতো। হয়নি তাই কোর্টে যেতে হয়েছে। মুঘল আমল দেশকে ক্ষতবিক্ষত করা হয়েছে। বহু মন্দির চুরমার করা হয়েছে। তার মধ্যে আমরা বলেছিলাম কাশী, বৃন্দাবন, অযোধ্যায় মন্দির তৈরি করব। একটা হয়েছে, বাকিগুলোও হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...