Thursday, June 18, 2026

সিধুর কর্তারপুরে যাওয়া নিয়ে কংগ্রেসকে তোপ সম্বিতের

Date:

Share post:

কর্তারপুর করিডোর নিয়ে নবজ্যোত সিং সিধুর বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসকে তুলোধনা করেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। রবিবার বিজেপি নেতা বলেছেন যে, সিধু কর্তারপুর করিডোরের উদ্বোধনে পাকিস্তানের প্রধান অতিথির ভূমিকা পালন করেছিলেন।

সম্বিত বলেন, ‘ব্যাখ্যা করুন যে সিধু কর্তারপুর করিডোরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে, ইমরান খান এই উদ্যোগ নিয়ে ইতিহাস তৈরি করেছেন ও শিখদের মন জয় করেছেন। সিধুর এই বক্তব্য নিয়ে সোনিয়া গান্ধীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।’

এছাড়াও কংগ্রেসের প্রতি সমালোচনা করে সম্বিত পাত্র বলেছেন যে, কর্তারপুর করিডোর এবং অযোধ্যা রায়কে কেন্দ্র করে কংগ্রেস ভন্ডামি উন্মোচিত করেছে। প্রথমে সিধু কর্তারপুরে গিয়ে ইমরানের প্রশংসা করেছেন এবং অন্যদিকে কংগ্রেসের মুখপত্র ন্যাশনাল হেরাল্ড সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে অপমান করেছেন। এভাবেই কংগ্রেসকে একহাত নিয়েছেন বিজেপি মুখপাত্র।

Related articles

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...