Thursday, February 26, 2026

ক্লান্তিহীন কান্তি, নিজের বাড়িতেই খুললেন ত্রাণ শিবির

Date:

Share post:

ক্লান্তিহীন কান্তি। ৭০ পেরিয়েছেন কবে। মাছ ধরার অভ্যাস এখনও আছে। দৈনন্দিন রাজনৈতিক কর্মযজ্ঞে নিজেকে একটু সরিয়েছেন। কিন্তু মানুষের প্রয়োজন হলে কান্তি গঙ্গোপাধ্যায় সকলের আগে। এলাকার জনপ্রতিনিধিদের দেখা নেই, কিন্তু শনিবার থেকে দক্ষিণ ২৪ পরগনার বুলবুল বিধ্বস্ত এলাকা চষে বেড়াচ্ছেন বর্ষীয়ান বাম নেতা। শনিবার ভিডিওতে দেখা গিয়েছিল বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক এবং শিশুদের ডেকে ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছেন। আর আজ, রবিবার দেখা গেল এলাকার মানুষের সঙ্গে রাস্তা পরিষ্কার করছেন, গাছ কাটছেন, আর তাদের জল-খাবারের ব্যবস্থা করছেন। রায়দিঘিতে তাঁর একটি বাড়ি রয়েছে। এলাকায় ত্রাণশিবিরে অভাব রয়েছে। তাই বাড়িতেই তিনি শতাধিক মানুষকে আশ্রয় দিয়েছেন। আশ্রিতদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন সিপিএম নেতা। সকলের সমস্যার কথা শুনছেন, আর বলছেন একটু ধৈর্য ধরতে, সব ব্যবস্থা করবেন। দক্ষিণ ২৪পরগনা যখন আয়লায় আক্রান্ত হয়েছিল তখন দেখা গিয়েছিল কান্তিবাবু নিজে মাটি খুঁড়ে নদীতে বাঁধ দিচ্ছেন। সে ছিল বাম জমানা। এখন সময় বদলেছে, কিন্তু কান্তি গঙ্গোপাধ্যায় বদলাননি। জিজ্ঞাসা করলেই বলছেন, মানুষের পাশে দাঁড়াবার জন্য সময় বা সসরকারি পদের প্রয়োজন হয় না।

আরও পড়ুন – রাত পোহালেই প্রসিদ্ধ রাস উৎসবের সূচনা, কোচবিহারে সাজ সাজো রব

spot_img

Related articles

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...