Thursday, April 2, 2026

বুলবুল: মৃত ৭, ত্রাণের সরকারি হিসাব দিল নবান্ন

Date:

Share post:

বুলবুল তাণ্ডবের প্রাথমিক খতিয়ান দিল সরকার।

সাত জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার।

ত্রাণ শিবির বা অন্যত্র সরানো হয়েছে ১লক্ষ ৭৮ হাজার মানুষকে।

ক্ষতিগ্রস্থ ৬০হাজার বাড়ি

৪৭১টি ত্রাণ শিবির খোলা হয়েছিল। মানুষ সেখান থেকে ধীরে ধীরে বাড়ি ফিরছেন।

রান্নাঘর খোলা হয়েছিল ৩২৩টি

নৌকা ছিল ৯৪টি

চার জেলায় ব্যাপক ক্ষতি শস্যের

সুন্দরবনের ম্যাংগ্রোভ অরণ্যের ব্যাপক ক্ষতি

ক্যুইক রেসপন্স টিম দ্রুত কাজ করে দুই ২৪পরগণা ও পূর্ব মেদিনীপুরে ৩৪টির মধ্যে ৩০টি সাব স্টেশন চালু করেছে

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

ফেরি সার্ভিস এখনও বন্ধ থাকবে

দুর্গত এলাকায় যাবে ১ লাখ ৪৭ হাজার ত্রিপল। যার মধ্যে ৭হাজার ২২৪টি বিলি করা হয়েছে

জেলাগুলির জন্য ১ কোটি ২৫ লাখ টাকার ত্রাণ পাঠানো হচ্ছে।

রবিবার রাত অবধি সরকারি হিসাবে বুলবুল তাণ্ডবে মৃতের সংখ্যা ৭। যদিও বেসরকারি মতে মৃত ৯। এর মধ্যে উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৫ জনের। যার মধ্যে গাছ চাপা পড়ে ৪জনের, দেওয়াল চাপা পড়ে ১জনের। দক্ষিণ ২৪পরগণায় জলে ডুবে মৃত্যু হয়েছে ১ জনের। পূর্ব মেদিনীপুরে গাছে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১জনের।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...