Monday, April 13, 2026

গুরুর শরণাপন্ন রোহিতদের ‘হেডস্যার’

Date:

Share post:

টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বাংলাদেশের কাছে হার স্বীকার করতে হয়েছে ভারতকে। তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম হার হলেও রাজকোটে সেই হারের প্রতিশোধ নিয়ে ফেলেন রোহিত শর্মারা। এর ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজের বর্তমান ফলাফল ১-১। আর কিছুক্ষণের অপেক্ষা। আজ, রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে বা বলা ভাল শেষ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া ‘মেন ইন ব্লু’। তবে এক ম্যাচ হেরে বেশ খানিকটা চাপ অনুভব করছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। আর তাই নিজেকে কিছুটা চাপমুক্ত করতে ও আশীর্বাদ নিতে শাস্ত্রী পৌঁছে গিয়েছিলেন তাঁর গুরুর কাছে। সঙ্গে ছিলেন শিখর ধাওয়ানও।
তবে শুধু ধাওয়ান নন, দলের আরও বেশ কয়েকজন ক্রিকেটার শাস্ত্রীর সঙ্গে হাজির হয়েছিলেন তাঁর গুরু বাপা মোহান্ত স্বামীর কাছে। এমনকি স্বামী নারায়ণের মন্দির ভ্রমণও করেন ভারতীয় হেড কোচ। নিজের গুরুর সঙ্গে সময়ও কাটান শাস্ত্রী। তাঁর আশীর্বাদ নেন।

আরও পড়ুন – ভারতের অনভিজ্ঞ বোলিং টার্গেট, সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ

আর সেই সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং শাস্ত্রী। যদিও সিরিজ জয়ের জন্য আশীর্বাদ নিতে গিয়েছিলেন কিনা, এই প্রশ্নে ‘স্পিকটি নট’ রোহিতদের ‘হেডস্যার’। তবে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এখন দেখার যে, রবিবাসরীয় এই ম্যাচ জিতে ভারত সিরিজ নিজেদের পকেটে পুরতে পারে কিনা।


আরও পড়ুন – থ্রিলার সাহিত্যিক তুলে আনার অভিনব প্রয়াস দেব সাহিত্য কুটীরের

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...