Thursday, June 18, 2026

শচীনের রেকর্ড চুরমার শেফালির হাতে

Date:

Share post:

নাম শেফালি বর্মা। বয়স ১৫ বছর ২৮৫ দিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৪৯ বলে করলেন ৭৩ রান। ৩০ বছর আগে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর করেছিলেন এই রেকর্ড। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৬ বছর ২১৪ দিনে হাফ সেঞ্চুরি করেন শচীন। সেই রেকর্ড ভাঙলেন শেফালি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে করলেন হাফ সেঞ্চুরি। যদিও শেফালির আগে মহিলা ক্রিকেটে এই রেকর্ড ছিল আরব আমির শাহির কে ইগোডেজের। তিনি ১৫ বছর ২৬৭ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করেন। এদিন ক্যারনিয়ানদের বিরুদ্ধে স্মৃতি মান্ধানার সঙ্গে শেফালি প্রথম উইকেটে ১৪৩ রানের পার্টনারশিপ করেন, সেটিও একটি রেকর্ড। যে রেকর্ড ছিল ভারতের কামিনী আর পুনম রাউতের।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...