Tuesday, May 26, 2026

শ্রেয়স-রাহুলের যুগলবন্দিতে ভারত ১৭৪

Date:

Share post:

শ্রেয়স আইয়ারের ক্যাচ ফেলে দিয়ে দিনের শেষে আফশোসের খাতা খুলতে হতে পারে বাংলাদেশকে। খাতা খোলার আগেই তাঁকে ফেলেছিলেন বিপ্লব। মুশকিল বাড়ত তাহলে ভারতের। কারন, তার আগেই আউট হয়েছেন শিখর ধাওয়ান আর অধিনায়ক রোহিত। সেই শ্রেয়স থামলেন শেষে ৬২ রানে। নাগপুরের টি-২০ ম্যাচে ভারত করল ১৭৪-৫। টসে হেরে ব্যাট করতে এসেছিলেন রোহিত। ফিরলেন ২ রানে। এরপর ধাওয়ান ১৯। দুর্দান্ত খেলছিলেন রাহুল ৫২ রান করে উইকেট কার্যত ছুড়ে দিয়ে এলেন। ঋষভ পন্থ ফের হতাশ করে ৬ রানে আউট হলেন। পাল্টা খেলতে নেমে বাংলাদেশের বিপদ বাড়ছে। ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২ রান তুলেছে।

Related articles

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...