Thursday, April 2, 2026

রিক্সাওয়ালা থেকে স্বপ্নের ফেরিওয়ালা! এক রাজবংশী নেতার উত্থানের কাহিনী

Date:

Share post:

কৃষ্ণকান্ত বর্মন। পিছিয়ে পড়া রাজবংশী পরিবারের সন্তান।
নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। হতদরিদ্র পরিবারে জন্ম। কিন্তু ছোট থেকেই স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করার। অথচ, নিজের জন্যই কিছু করে উঠতে পারছিলেন না। একান্ত প্ৰচেষ্টায় মাধ্যমিকটা পাস করেছিলেন। স্বপ্ন ছিল, উচ্চশিক্ষা করার। কিন্তু ছিল না আর্থিক সংস্থান। তাই কোচবিহার জেলার দিনহাটা-১ নম্বর ব্লক থেকে প্রান্তিক ছেলেটি চলে গিয়েছিলেন শিলিগুড়িতে। উচ্চশিক্ষার জন্য প্রয়োজন অর্থসংস্থান। স্বপ্নপূরণের হাতিয়ার হিসাবে দু’বছর ধরে চালিয়েছেন রিক্সা।

সংসারের খরচ চালানোর পাশাপাশি নিজের পড়াশোনার জন্য অর্থসংস্থান। যেটুকু রোজকার করেছিলে তাই দিয়েই সাধ্যমত নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। কিন্তু ওই, মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা।

কিন্তু কিভাবে? ঢুকে পড়লেন রাজনীতির ময়দানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে দাঁড়িয়ে পড়লেন নির্বাচনে। জিতলেন। কাজ করলেন। মানুষের মনও জয় করলেন।

কিন্তু আত্মতুষ্টির কোনও জায়গা নেই। গরিব রাজবংশী পরিবারে জন্ম। গ্রামের মানুষের দুঃখ, অসহায়তা রাতের পর রাত জাগিয়েছে তাঁকে। রাজনীতির জটিল সমীকরণের যাঁতাকলে পড়তে হয়েছে। কিন্তু সে তো হার মানার পাত্র নয়।

বাকিটা ইতিহাস। রিক্সাওয়ালা থেকে এখন গ্রামের মানুষের কাছে সে স্বপ্নের ফেরিওয়ালা। কিন্তু কিভাবে?
বাকিটা শুনে নিন তার মুখ থেকেই—

Related articles

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...