Saturday, June 20, 2026

মূল্যবৃদ্ধি কমাতে এবং সম্প্রীতির অনুরোধ নিয়ে রাজপথে সিপিএম

Date:

Share post:

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অনুরোধ নিয়ে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার মিছিল করল সিপিএম। ‘দেশজুড়ে চাই গণতন্ত্র শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি’ এই স্লোগান তুলে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ সিপিএমের প্রথম সারির নেতারা সেন্ট্রাল এভিনিউ দিয়ে মিছিলে হাঁটলেন। প্রাক্তন সাংসদ এবং পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম বলেন, আসলে এই সব মন্দির-মসজিদ বিষয়গুলো সামনে এনে মানুষকে আসল সমস্যা থেকে দূরে সরিয়ে দেওয়াই উদ্দেশ্য বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের। আমরা তো বহু আগে বলেছিলাম আইনের পথ ধরতে। সেদিন যদি আইনের পথে সব কিছু হতো, তাহলে এই হিন্দু-মুসলিম বিভাজন, লড়াই সম্প্রীতি নষ্ট এসব চোখে দেখতে হতো না। আগামী দিনে সম্প্রীতি বজায় থাকুক এবং কেন্দ্রীয় সরকার মন্দির মসজিদ থেকে দৃষ্টি সরিয়ে এনে জিনিসপত্রের দাম কীভাবে কমানো যায়, বেকারদের চাকরির পথ কীভাবে তৈরি করা যায় , ১০০ দিনের কাজ কীভাবে ২০০ দিনের কাজ করা যায়, কারখানাগুলোয় ছাঁটাই, লক আউট কীভাবে বন্ধ করা যায়, তার দিকে যেন চোখ মেলুক। তাতে আমজনতার উপকার।

আরও পড়ুন-বাড়িতে চোরের ভয়, ব্যাঙ্কে চৌকিদারের! মোদিকে বেনজির আক্রমণ অভিষেকের

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...