Saturday, June 20, 2026

মহারাষ্ট্র ফর্মুলা : সরকার গড়বে শিবসেনা-এনসিপি, সমর্থন কংগ্রেসের!

Date:

Share post:

মহারাষ্ট্রের সরকার গড়া নিয়ে কেন্দ্রীয় রাজনীতি জমজমাট। শিবসেনাকে সমর্থন করা হবে কিনা সে নিয়ে বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ভোটের ফল বের হওয়ার পরেই কংগ্রেস জানিয়েছিল, তারা শিবসেনার সঙ্গে সরকার গড়তে চায় না। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতি। শিবসেনা-বিজেপির সঙ্গে জোট ভেঙে দিচ্ছে, এবং ন্যূনতম কর্মসূচির পক্ষে মত দিয়েছে। ফলে এই বিষয়গুলিকে সামনে রেখেই ওয়ার্কিং কমিটি আলোচনা করতে বসেছে। সকাল দশটা থেকে সোনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠক শুরু হয়। ছিলেন মল্লিকার্জুন খড়গে, অধীর চৌধুরী। জয়পুরে হোটেলবন্দি দলের মহারাষ্ট্রের বিধায়কদের সঙ্গে কথা বলে দিল্লিতে ফিরেই বৈঠকে বসেন খাড়গে। আপাতত যা ফর্মুলা তাহল, মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি জোট সরকার গড়বে। বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস। তবে এই পরিকল্পনার জোরদার বিরোধিতা করেছেন কংগ্রেসের মহারাষ্ট্রের প্রাক্তন প্রদেশ l সভাপতি সঞ্জয় নিরূপম। তিনি বলেন এনসিপি-কংগ্রেসকে সাবধান করছি, শিবসেনার সঙ্গে যাবেন না। দলের সমূহ ক্ষতি হবে। ২০২০তে ফের মহারাষ্ট্রে ভোট হবে। তখন শিবসেনাকে কী জোটসঙ্গী করে কংগ্রেস ভোটে যাবে?

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...