Monday, June 22, 2026

সরকার গড়ার টেনশন? বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় রাউত

Date:

Share post:

শিবসেনার মুখপাত্র হিসাবে গত পনেরোদিন ধরেই নিয়মিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাংসদ সঞ্জয় রাউত। এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে দৌত্যই হোক বা বিজেপির সমালোচনা, এতদিন তাঁকেই সবচেয়ে সক্রিয় দেখা গিয়েছে। অথচ শিবসেনাকে দেওয়া রাজ্যপালের চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার যখন কয়েক ঘন্টা বাকি, তখন সেই সঞ্জয় রাউতই বুকে ব্যথা নিয়ে ভর্তি হলেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সোমবার দুুপুরে। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হলে কাল ছাড়া পাবেন। অনেকেরই প্রশ্ন, সরকার গড়ার শেষ মুহূর্তের টেনশন ধরে রাখতে না পেরেই কি বুকে ব্যথা শিবসেনা সাংসদের?

 

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...