Saturday, April 11, 2026

বিজেপি জোট ছাড়ছি, বলেই দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত

Date:

Share post:

আরও স্পষ্ট ভাবে শিবসেনা জানিয়ে দিল বিজেপির সঙ্গে তাদের জোট ভাঙতে চলেছে।দলের নেতা সঞ্জয় রাউত সোমবার সকালে বলেন, বিজেপি যদি তাদের প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে তাদেরও কোনও দায় নেই জোট ধরে রাখার। বিজেপি আসলে মহারাষ্ট্রের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। লোকসভা ভোটের আগে পরিষ্কার কথা হয়েছিল ৫০:৫০ ফর্মুলায় চলবে জোট। কিন্তু বিধানসভা ভোটের পরেই তারা চোখ উল্টে দিল।

সঞ্জয় ভবিষ্যৎ জোট রাজনীতির কথা বলতে গিয়ে বলেন, বিজেপি যদি পৃথক কাশ্মীরের দাবিদার পিডিপির মতো দলের সঙ্গে জম্মু-কাশ্মীরে জোট করতে পারে, তাহলে শিবসেনা কেন এনসিপি-কংগ্রেস জোটের সঙ্গে সরকার করবে না?

 

রাজ্যপালের সিদ্ধান্তকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সঞ্জয়ের প্রশ্ন, রাজ্যপাল বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ৭২ঘণ্টা সময় দিয়েছিলেন, আর শিবসেনাকে দিলেন মাত্র ২৪ঘন্টা! রাজনীতি কোথায় হচ্ছে মানুষই বুঝুন। তবে এটুকু বলতে পারি কংগ্রেসও এনসিপি’র সঙ্গে কথা এগোচ্ছে। মহারাষ্ট্রের কথা ভেবেই তিনটি দল কথা বলছে। কেউই চায় না রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...