Saturday, June 27, 2026

কেমব্রিজে ভারতীয় কন্যার পাশে সতীর্থরা

Date:

Share post:

এক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভারতীয় কন্যার পাশে সতীর্থরা। বিনা অনুমতিতে দীর্ঘদিন দেশে গিয়ে ছুটি কাটানোর অভিযোগ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওই ভারতীয় গবেষকে শৃঙ্খলাভঙ্গের অপরাধে সেদেশে থাকতে দিতে রাজি নয় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রক। এই সিদ্ধান্তর বিরোধিতায় সরব হয়েছেন কেমব্রিজে তাঁর সতীর্থরা। আসিয়া ইসলাম নামে ৩১ বছরে ওই মহিলা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউহ্যাম কলেজে পিএইচডি করেছেন। ৩ বছরের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপও পেয়েছেন। গবেষণার কারণে দিল্লি আসেন তিনি। নির্দিষ্ট সময়ে কাজ শেষে না হওয়ায় ‘ইনডেফিনাইট লিভ টু রিমেন’ হিসেবে আবেদন করেন। কিন্তু ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর আবেদন খারিজ করে দেয়।

আসিয়া ইসলাম জানান, কেন তাঁকে নির্ধারিত সময়ের বেশি দিল্লিতে থাকতে হয়েছিল, তা উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে জানিয়েছিলেন তিনি। ভারতীয় এই ছাত্রীর সমর্থনে আন্দোলনে নেমেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ৯০০ জন চিঠি দিয়ে সরকারকে জানিয়েছেন, আসিয়া প্রথমসারির গবেষক। ফিল্ড ওয়ার্কের জন্যই তাঁর সমস্যায় পড়া দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন-বাংলাদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৫

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...