Monday, April 6, 2026

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, আতঙ্কে ঘরছাড়া কয়েকশো পরিবার

Date:

Share post:

আমাজনের আগুন এখন নেভেনি, এরই মধ্যে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। সেই দাবানলের আওতায় পড়েছে বৃহত্তর সিডনি, হানটার, ইলাওয়ারা ও শোলহেভেন অঞ্চল। তবে নিউ সাউথ ওয়েলস রাজ্যের তুলনায় কুইন্সল্যান্ডের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার ব্রিগেড।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দুর্যোগে দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ করেছেন।

অন্যদিকে, দিনভর সিডনি ও শহরতলির আশপাশের এলাকায় আতঙ্ক থাকলেও পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেশকিছু বাড়িঘর পুড়ে যাওয়া ছাড়া কোনও এখনও হতাহত বা বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে সর্তকতামূলক ভাবে জনবহুল সিডনি-সহ নিউ সাউথ ওয়েলসের ৬০০-এর বেশি স্কুল এদিন বন্ধ ছিল। বিভিন্ন এলাকায় লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ থাকায় বিপুলসংখ্যক মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৭৫টি জায়গায় এখনও ভয়ঙ্কর আগুন জ্বলছে। তার মধ্যে ১০টি এলাকা অতি ঝুঁকিপূর্ণ।

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার দমকলকর্মী। এদিন নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, তবে সন্ধ্যার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। অতিরিক্ত বাতাসের কারণে দাবানল আরও বাড়তে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর। সর্তকতা অবলম্বনে এখনও জরুরি অবস্থা জারি রয়েছে দাবানল অধিকৃত রাজ্যগুলিতে।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...