Thursday, June 18, 2026

শুটিংস্পটে দাঁতাল, তারপর?

Date:

Share post:

ঝাড়গ্রামের মনোরম পরিবেশ। চারিদিকে সবুজ। তার মধ্যে চলছে লাইট-ক্যামেরা-অ্যাকশন। উপস্থিত টলিউডের সব নামজাদা জনপ্রিয় কলাকুশলীরা। বাঁশতলা রেলস্টেশনের মতো প্রত্যন্ত এলাকায় এধরনের শুটিং হয় না। তাই ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনিও তো স্থানীয়, তাহলে পিছিয়ে থাকবেন কেন? সুতরাং শুটিং দেখতে হাজির দলমার এক দামাল।

সকাল তখন সাড়ে 11 টা। ‘আরো এক ছদ্মবেশী’ নামের একটি বাংলা ছুটির শুটিং করছিলেন কাঞ্চন মল্লিক সহ কুশীলবরা। ছবিতে আছেন হিরণও। তবে এদিনের শুটিংয়ে তিনি উপস্থিত ছিলেন না। হঠাৎই জঙ্গল থেকে হাজির হয় এক দাঁতাল। তখন যে যার মত প্রাণভয়ে ছুট লাগান। স্থানীয়রা দাঁতালটিকে তাড়িয়ে গভীর জঙ্গলে পাঠিয়ে দেন।
কিন্তু প্রশ্ন উঠেছে রেল স্টেশনে শুটিং করার অনুমতি ছিল কি? বাঁশতলা স্টেশনের রেলকর্মীরা অবশ্য জানাচ্ছেন, শুটিং করার অনুমতি চেয়ে কোনও আবেদন তাঁদের কাছে জমা পড়েনি। এমনকী শুটিংস্পটে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এখন প্রশ্ন, বাঁশতশা স্টেশনের পাশেই রেল লাইন দিয়ে দ্রুতগতিতে এক্সপ্রেস ট্রেন যায়। দাঁতালের আগমনে সবাই যখন প্রাণভয়ে দৌড়াচ্ছেন, সেই সময় যদি লাইনে ট্রেন এসে যেত তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তবে এ বিষয়ে ছবির অভিনেতা কাঞ্চন মল্লিক বা পরিচালক-প্রযোজকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত দলমার দামাল শুটিং না দেখেই জঙ্গলে ফিরে গিয়েছে। এবং ফের লাইট, স্টার্ট সাউন্ড, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...