Saturday, June 13, 2026

রাজনৈতিক সংঘর্ষে আহত আইসি, থমথমে ঘোলা

Date:

Share post:

রাজনৈতিক সংঘর্ষে থমথমে উত্তর চব্বিশ পরগনার ঘোলা। ফের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ আধিকারিক। সোমবার, রাতে ঘোলার ২৯ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে মণ্ডল কমিটির বৈঠক করছিলেন বিজেপির উত্তর কলকাতা শহরতলির সভাপতি কিশোর কর। অভিযোগ, বাড়ির ছাদে যখন বৈঠক চলছিল, তখন ৫০-৬০ জনের দুষ্কৃতীদল সেখানে জড়ো হয়। কিশোর করের গাড়ির চালককে মারধর করে। এরপর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে দুষ্কৃতীরা। ভোলাডাঙা পুলিশকে ফোন করলে, পুলিশ গিয়ে বিজেপি নেতাদের উদ্ধার করে নিয়ে যায়। বিজেপি অভিযোগ, এই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে তৃণমূলের কর্মী-সমর্থকরা থানার সামনে জোড় হন। দুপক্ষের মধ্যে পুলিশের সামনেই সংঘর্ষ শুরু হয়ে যায়। চলে গুলি। সংঘর্ষে আহত হন ঘোলা থানার ওসি সহ ৪পুলিশ কর্মী। পরিস্থিতি সামাল দিতে করে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় গুলিবিদ্ধ হন ২ বিজেপি কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন স্থানীয় তৃণমূলের নেতা অরিন্দম বিশ্বাস ও কাউন্সিলর রুপালি বিশ্বাস। তাঁদের অভিযোগ, বহিরাগত নিয়ে এসে এলাকায় অশান্তি সৃষ্টি করছে চাইছে বিজেপি। রুপালি বিশ্বাসের স্বামী সহ দুই তৃণমূল নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় ব়্যাফ, কম্ব্যাট ফোর্স নামনো হয়েছে।

আরও পড়ুন-শান্তিনিকেতনে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৫ জন

 

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...