Saturday, June 20, 2026

চল্লিশটি ঢাক বাজিয়ে রাজ বেশে মদনমোহন মন্দিরে পুজো দিলেন সাংসদ নিশীথ প্রামানিক

Date:

Share post:

শুরু হয়েছে ২০৭ বছরের প্রাচীন কোচবিহার রাসমেলা ও উৎসব। মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে যুগ যুগ ধরে হয়ে আসা কোচ রাজপরিবারের হাত ধরে ঐতিহ্যবাহী এই উৎসব এখন পরিচালনার দায়িত্বে কোচবিহার পুরসভা। গতকাল, কোচবিহার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এই রাস মেলার শুভ সূচনা করেন। যেখানে রাজ্যের মন্ত্রী থেকে বিভিন্ন দলের বিধায়ক ও অন্যান্য অতিথিরা আমন্ত্রিত ছিলেন। কিন্তু আমন্ত্রণপত্রে নাম ছিল না জেলার একমাত্র সাংসদ  নিশীথ প্রামানিকের।

যদিও সেসব তোয়াক্কা না করে বুধবার চল্লিশটি ঢাক বাজিয়ে রাজ বেশে কোচবিহারের মদনমোহন মন্দিরে এসে পুজো দিলেন কোচবিহারের সংসদ সদস্য বিজেপির নিশীথ প্রামানিক। জানা গিয়েছে, মদনমোহন দেবের জন্য তিনি নিয়ে গিয়েছিলেন একটি সোনার বাঁশিও।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...