Monday, April 13, 2026

স্পিনারদের থেকে অ্যাডভান্টেজে পেসাররা

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ নিজেদের পকেটে ইতিমধ্যেই পুরে ফেলেছে ভারত। এবার পালা টেস্টে টাইগার বধ করার। বৃহস্পতিবার থেকে ইন্দোরে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। তারপর আগামী ২২ নভেম্বর ক্রিকেটের নন্দনকাননে গোলাপি বলে দিন-রাতে প্রথম ঐতিহাসিক টেস্ট হবে। তবে আপাতত ইন্দোর টেস্টকে পাখির চোখ করছে বিরাট শিবির।

টি-২০ সিরিজে বিশ্রামে ছিলেন ভারত অধিনায়ক। ছুটি শেষে দলে যোগ দিয়েছেন কোহলি। এখন তাঁর মিশন একটাই। সেটা হল, বাংলাদেশকে টেস্ট কুপোকাৎ করা। তবে প্রথম টেস্টের আগে ইন্দোরের আকাশ মেঘলা। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে পিচের সমস্যা দেখা দিয়েছে। ইন্দোরের বাইশ গজে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারানোর পর বিরাটদের ‘হেডস্যার’ রবি শাস্ত্রী বলেছিলেন, তাঁর দল পিচ নিয়ে ভাবে না। যে কোনও পিচেই নাকি খেলতে স্বাছন্দ্য বোধ করে ভারতীয় ক্রিকেট দল। এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন – খেলাধুলা থেকে দূরে থাকুক রাজনীতি, চাইছেন রাজ্যপাল

তবে আকাশ যতই মেঘলা থাকুক, প্রথম টেস্টে আশার বাণী শুনিয়েছেন ইন্দোরের পিচ কিউরেটর সমাদ্দার সিং। তিনি জানিয়েছেন, ‘পিচ ভাল। স্পোর্টিং উইকেট। সকলে সুবিধা পাবে।’ পাঁচ দিন ধরেই ভাল থাকবে পিচ, বলে আশ্বাস দিয়েছেন তিনি।

যদিও আকাশ মেঘলা থাকার কারণে গত কয়েকদিন ধরে পিচ ঢাকা থাকাই ছিল। এমনকি এক পিচে জলও কম দেওয়া হয়েছে। তবে আকাশ পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে। তবে এই পিচে স্পিনার থেকে পেস বোলাররা বেশি সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – বেটন কাপ থেকেই ভবিষ্যতের তারকা উঠে আসবে, আশাবাদী প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা

Related articles

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...