Tuesday, March 31, 2026

নামাজ যেখানে খুশি পড়া যায়, শিক্ষার জন্য স্কুল দরকার বিকল্প জমিতে, জানালেন সেলিম খান

Date:

Share post:

অযোধ্যায় বিকল্প ৫ একর জমিতে মসজিদ চাই না। চাই স্কুল। জানালেন বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। তাঁর মতে, মসজিদের প্রয়োজন নেই মুসলিমদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হলে অনেক সমস্যা মিটবে।

অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ে নিয়ে সেলিম খান সংবাদমাধ্যমে বলেন, ‘‘ইসলামে ভালবাসা এবং ক্ষমার কথা বলা হয়েছে। এত দিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল । এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনও আলোচনারই দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা উচিত। আমাদের ভাল স্কুল ও হাসপাতালের প্রয়োজন। ওই পাঁচ একর জমিতে স্কুল বা কলেজের নির্মাণ হোক। কারণ আমাদের মসজিদের প্রয়োজন নেই। নমাজ তো যেখানে খুশি পড়া যায়। ট্রেনে, বিমানে, মাটিতে, যে কোনও জায়গায় নমাজ পড়তে পারি আমরা। বরং ভাল স্কুলের প্রয়োজন আমাদের। দেশের ২২ কোটি মুসলামনের ভাল শিক্ষার প্রয়োজন। তাহলেই অনেক সমস্যা দূর হবে।’’

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...