Wednesday, March 25, 2026

জরুরি পরিস্থিতিতে কাজ করুন, ইনসেন্টিভ দেবে সরকার: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“জরুরি পরিস্থিতিতে কাজ করুন, ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা। দরকার হলে সরকার ইনসেন্টিভ দেবে”। বুধবার, বসিরহাটে পর্যালোচনা বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার পরে, বুধবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বুলবুল বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে এলাকা পুনর্গঠন নিয়ে একাধিক নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় সারাদিন কাজ করছেন সরকারি আধিকারিকরা। এদিনের বৈঠকে প্রশাসনিক আধিকারিক ও কর্মীদের ইমার্জেন্সির সময় ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দরকারে সরকার ইনসেন্টিভ দেবে বলেও আশ্বাস দেন মমতা।

বসিরহাটের প্রশাসনিক বৈঠকে এলাকা পুনর্গঠনের জন্য সংশ্লিষ্ট সমস্ত দফতরকে যুদ্ধাকালীন পরিস্থিতি কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাঁচা বাঁধগুলি দ্রুত মেরামতি করতে বলেন তিনি। প্রশাসনিক আধিকারিকদের কাজের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – আকাশপথে মুখ্যমন্ত্রী

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...