Saturday, May 9, 2026

এলাকার রাস্তাঘাট হেমা মালিনীর গালের মতো মসৃণ! বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

Date:

Share post:

ফের রাজনীতিতে ভাষা সন্ত্রাস। অশালীন মন্তব্য। বিতর্কিত মন্তব্যের জন্য এবার শিরোনামে ছত্তিশগড়ের কংগ্রেস নেতা কাওয়াশি লাখমা।এলাকার রাস্তাঘাট নাকি বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনীর গালের মতো। এমনই মন্তব্য করে বিতর্কে নাম লেখালেন ছত্তিশগড়ের বাণিজ্যিক কর (এক্সাইজ) এবং শিল্প দপ্তরের মন্ত্রী কাওয়াশি লাখমা।

কংগ্রেস নেতার এই বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এই মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে বিজেপি। ধামতারি জেলার কুরুদ ডেভেলপমেন্ট ব্লকের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লাখমা। সেখানে বক্তব্য রাখতে তিনি বলেন, “আমি মাওবাদী অধ্যুষিত একটি এলাকা থেকে আসছি। কিন্তু, হেমা মালিনীর গালের মতো করে সেখানকার রাস্তাঘাট তৈরি হয়েছে।”

এর আগে মধ্যপ্রদেশের মন্ত্রী পিসি শর্মা বলেছিলেন, কংগ্রেস আমলে রাজ্যের রাস্তা হেমা মালিনীর গালের মতো মসৃণ হবে।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...