Wednesday, March 25, 2026

৮ টাকা কেজি! পেঁয়াজের দাম না পেয়ে কান্না মহারাষ্ট্রের কৃষকের

Date:

Share post:

মহারাষ্ট্রের আর এক চিত্র। একদিকে যখন সরকার গড়া নিয়ে চলছে দড়ি টানাটানি, তখন রাজ্যে কৃষকদের অবস্থা কতখানি সঙ্গীন তার চিত্র ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০টাকা থেকে ১০০টাকায়। আর মহারাষ্ট্রে কৃষকরা প্রতি কেজি পেঁয়াজের দাম পাচ্ছেন ৮ টাকা! অসহায় এবং দুর্বিষহ অবস্থা কৃষকদের। সোশ্যাল মিডিয়ায় কৃষক পেঁয়াজের যে দাম পেয়েছেন সেই অর্থ হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। সেই ছবি ঘুরছে গোটা নেট দুনিয়ায়। ছবিটি ট্যুইটারে শেয়ার করেছেন কংগ্রেস নেতা সুনীল আহিরে। তিনি লিখেছেন আহমেদনগরে এই কৃষক বাজারে পেঁয়াজ বিক্রি করে প্রতি কেজিতে ৮টাকা রোজগার করেছেন। তারা কীভাবে শ্রমিকদের মজুরি দেবেন আর সংসার চালাবেন? ওই ভিডিওতে দেখা যাচ্ছে ওই কৃষক বলছেন, শ্রমিকদের মজুরি কোথা থেকে দেব, ঘরের লোক, ছেলেমেয়েদের কী খাওয়াবো? আমরা ডুবে গেলাম। শেষ হয়ে গেলাম।

একদিকে যখন সরকার গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে টানাপোড়েন, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে চলছে দড়ি টানাটানি, তখন বাণিজ্য রাজধানীর কৃষকদের অবস্থা কী, তা পরিষ্কার হয়ে গেলো দেশবাসীর কাছে।

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...